বড়লেখায় সাবেক অতিরিক্ত সচিবের জালালাবাদ ফাউন্ডেশনের প্রকল্প পরিদর্শণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখায় সাবেক অতিরিক্ত সচিবের জালালাবাদ ফাউন্ডেশনের প্রকল্প পরিদর্শণ

  • শনিবার, ১৪ মে, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual7 Ad Code

বড়লেখায় জালালাবাদ ফউন্ডেশনের বিভিন্ন প্রকল্প পরিদর্শণ করেছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মনিটরিং এডভাইজার ও সাবেক অতিরিক্ত সচিব মুন্সি শফিউল হক। ১২ ও ১৩ মে তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ও দাসেরবাজার ইউনিয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও জালালাবাদ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাস্তবায়িত নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প সরেজমিনে পরিদর্শণ করেন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। এসময় জালালাবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এনাম আহমদ, প্রজেক্ট ব্যবস্থাপক আব্দুর রব, ইউপি মেম্বার রুহুল আমিন বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এদিকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মনিটরিং এডভাইজার ও সাবেক অতিরিক্ত সচিব মুন্সি শফিউল হক দাসেরবাজার ইউনিয়নের সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জালালাবাদ ফাউন্ডেশন বাস্তবায়িত অগভীর নলকুপ ও স্বাস্থ্যসম্মত লেট্টিন পরিদর্শণ শেষে স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন। এছাড়া তিনি স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!