কুড়িগ্রামে নদীতে ডুবে শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় মসজিদের জমি জবর দখলের চেষ্টার অভিযোগে যুবক শ্রীঘরে শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা বিএনপি ও জামায়াতের কর্মীদের নিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, বাদ মুলধারার সাংবাদিকরা

কুড়িগ্রামে নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • সোমবার, ১৬ মে, ২০২২

Manual2 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোনামনি (০১) নামের এক শিশু বারোমাসিয়া নদীতে ডুবে মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী প্যাচাই গ্রামে এই দুঘর্টনা ঘটে। সে ঐ এলাকার রফিকুল ইসলামের মেয়ে ।
ঐ এলাকার চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর মা লাকি বেগম বাড়ীর পাশে বারোমাসিয়া নদী সংলগ্ন এলাকায় বোরো ধান শুকাতে ব্যস্ত থাকায় শিশুটি তার মায়ের অজান্তে বারোমাসিয়া নদীতে পড়ে যায়।
পরে শিশুটির মা মেয়েকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে মুহুতের মধ্যে স্থানীরা এসে বারোমাসিয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুর মৃত্যুতে পরিবারসহ ঐ এলাকায় শোকে ছায়া নেমে আসে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!