বড়লেখা উপজেলার দু’ভাইসহ ৩ মানবতাবিরোধী অপরাধীর রায় বৃহস্পতিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখা উপজেলার দু’ভাইসহ ৩ মানবতাবিরোধী অপরাধীর রায় বৃহস্পতিবার

  • মঙ্গলবার, ১৭ মে, ২০২২

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুই ভাইসহ তিনজনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী বৃহস্পতিবার। মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের ওই দিন ঠিক করে দিয়েছেন।

যুক্তিতর্ক শুনানি শেষে গত ১২ এপ্রিল এ মামলাটি ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছিলেন আদালত। রাষ্ট্রপক্ষে এ মামলার শুনানি করেন প্রসিকিউটর মোখুলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

Manual3 Ad Code

প্রসিকিউটর মুন্নি বলেন, এ মামলাটি আজ আদালতের কার্যতালিকায় এলে রায় ঘোষণার জন্য ১৯ মে দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

মামলার আসামিরা হলেন- আব্দুল মান্নান ওরফে মনাই, আব্দুল আজিজ ওরফে হাবুল এবং তার ভাই আব্দুল মতিন। তাদের মধ্যে একজন পলাতক, বাকি দুইজন গত ৬ বছর ধরে কারাগারে রয়েছেন।

Manual8 Ad Code

আসামিদের মধ্যে মনাইয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী এম সারোয়ার হোসেন, হাবুলের পক্ষে আব্দুল সাত্তার পালোয়ান। হাবুলের ভাই পলাতক আব্দুল মতিনের পক্ষেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আব্দুস সাত্তার পালোয়ানই শুনানি করেন।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজার এলাকায় অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা গণহত্যার মত যুদ্ধাপরাধের ৫ ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

Manual8 Ad Code

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে, আজিজ ও মতিন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ভারতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে পালিয়ে বড়লেখায় এসে তারা হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং রাজাকার বাহিনীতে যোগ দেন। তখন তাদের সঙ্গে যোগ দেন মান্নান। ২০১৬ সালের ১ মার্চ গ্রেফতার হওয়ার আগে আব্দুল আজিজ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। আর পলাতক মতিন জামায়াতে ইসলামীর রাজনীতি করেন।

আসামি মান্নান ওরফে মনাই ১৯৭১ সালে জামাতের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের রাজনীতিতে জড়িত ছিলেন বলে তদন্ত সংস্থার ভাষ্য। মুক্তিযুদ্ধের সময় তিনি বড়লেখা থানা শান্তি কমিটির সদস্য হন এবং রাজাকার বাহিনীতে যোগ দেন। ২০১৬ সালের ১ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!