বড়লেখায় কেক কেটে ইউএনও’র বর্ষপূর্তি পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ছাতক মরাচেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু উত্তোলন : ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বড়লেখায় মেয়ের শ্বশুড়বাড়ির বিরোধ নিষ্পত্তিতে গিয়ে পুত্রার হাতে তালই খুন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

বড়লেখায় কেক কেটে ইউএনও’র বর্ষপূর্তি পালন

  • শুক্রবার, ২০ মে, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর বড়লেখায় দায়িত্বপালনের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ভুমি অফিস শুক্রবার বিকেলে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী কেক কাটেন। এসময় সহকারি কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াৎ হোসেন ও ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০২২ সালের ২০ মে খন্দকার মুদাচ্ছির বিন আলী বড়লেখায় ইউএনও হিসেবে যোগদান করেন। পরের মাসেই মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার সন্তান সম্ভবা স্ত্রী মারা যান। স্ত্রী হারানোর গভীর ক্ষতকে পেছনে ফেলে কর্মস্থলের বাসিন্দাদের নিজের পরিবার মনে করে অত্যন্ত দক্ষতার সাথে চালিয়ে যান তার ওপর অর্পিত সরকারি গুরু দায়িত্ব। তার দায়িত্বশীল প্রশাসনিক, সামাজিক ও নানা মানবিক কর্মকান্ড বিভিন্ন মহলে প্রশংসিত হতে থাকে। অল্প দিনেই তিনি বড়লেখাবাসীর হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!