বড়লেখায় ভুমিসেবা সপ্তাহে প্রধানমন্ত্রীর উপহারের ঘরপ্রাপ্ত ১৬ পরিবারকে জমির দলিল হস্তান্তর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখায় ভুমিসেবা সপ্তাহে প্রধানমন্ত্রীর উপহারের ঘরপ্রাপ্ত ১৬ পরিবারকে জমির দলিল হস্তান্তর

  • রবিবার, ২২ মে, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে গত মাসে ভূমিহীন ও গৃহহীন ১৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর দেয়া হয়েছিল। চলমান ভুমিসেবা সপ্তাহে রোববার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এসব পরিবারগুলোকে জমির সনদ ও নামজারি খতিয়ান বুঝিয়ে দেয়া হয়েছে।

এ উপলক্ষে বড়লেখা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!