কমলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কমলগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ান       – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কমলগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ান      

  • রবিবার, ২২ মে, ২০২২

Manual6 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  (অনুর্ধ্ব-১৭) বালক ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।  ফাইনাল  খেলায় কমলগঞ্জ পৌরসভা ৬-১ গোলে ইসলামপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
কমলগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা স্কাউট সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক এড.এ এসএম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার ওসি( তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.  হেলাল উদ্দিন, সাবেক অধ্যক্ষ মো. নুরুল ইসলম, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু প্রমুখ।
উল্লেখ্য বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলার ১০টি দল অংশগ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!