বড়লেখায় ঘরে অবরুদ্ধ অর্ধমৃত গৃহবধুকে পুলিশের উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

বড়লেখায় ঘরে অবরুদ্ধ অর্ধমৃত গৃহবধুকে পুলিশের উদ্ধার

  • রবিবার, ২২ মে, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

বড়লেখায় যৌতুক লোভী স্বামী আব্দুল কাইয়ুম ও তার প্রথম স্ত্রী আছমা আক্তার হেপীর অমানসিক নির্যাতনে অর্ধমৃত গৃহবধু সুলতানা বেগমকে বন্দীদশা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল গ্রামে অভিযুক্ত আব্দুল কাইয়ুমের বাড়িতে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সুজাউল গ্রামের মইন উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম প্রথম স্ত্রীর তথ্য গোপন করে প্রায় ৭ বছর পূর্বে সায়পুর গ্রামের আব্দুল মালিকের মেয়ে সুলতানা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই আব্দুল কাইয়ুম ও তার প্রথম স্ত্রী আছমা আক্তার হেপী যৌতুক দাবীতে সুলতানার ওপর শারীরিক নির্যাতন চালাতে থাকে। বিভিন্ন সময়ে সুলতানাকে বাবার বাড়ি থেকে ৭ লাখ টাকা এনে দিতে চাপ প্রয়োগ করে। অপারগতা প্রকাশ করলেই দুই সন্তানের জননী সুলতানার ওপর চলত শারীরিক ও মানসিক নির্যাতন। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি স্বামী ও সতিনের অত্যাচার নির্যাতন সহ্য করে যাচ্ছিলেন। গত শনিবার আব্দুল কাইয়ুম ও তার প্রথম স্ত্রী আছমা আক্তার হেপী বাবার বাড়ি থেকে টাকা এতে দেয়ার জন্য সুলতানা বেগমের ওপর আমানসিক নির্যাতন চালিয়ে অর্ধমৃত অবস্থায় একটি ঘরে তাকে বন্দী করে রাখে। খবর পেয়ে গৃহবধু সুলতানা বেগমের বাবা আব্দুল মালিক থানা পুলিশ নিয়ে মুমূর্ষু অবস্থায় বন্দীদশা থেকে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

বড়লেখার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুক মিয়া জানান, ভিকটিমের বাবার অভিযোগ পেয়েই শনিবার রাতে তিনি আহত গৃহবধু সুলতানা বেগমকে উদ্ধার করেন। পরে তাকে দুই সন্তানসহ বাবার জিম্মায় দিয়েছেন। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!