জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার বড়লেখার জাহাঙ্গীর হোসাইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার বড়লেখার জাহাঙ্গীর হোসাইন

  • সোমবার, ২৩ মে, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual4 Ad Code

বড়লেখায় ভুমি সেবাসহ সার্বিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এ্যাসিল্যান্ড নির্বাচিত হয়েছেন। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভুমি সেবা সপ্তাহ-২০২২ পালন উপলক্ষে আয়োজিত এক সভায় তার হাতে এ শ্রেষ্টত্বের পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual5 Ad Code

এক প্রতিক্রিয়ায় জেলা শ্রেষ্ট সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন বলেন, বড়লেখা উপজেলায় প্রায় ১০ মাসের কর্মকালের মধ্যে অন্যতম সেরা প্রাপ্তি এটি। এজন্য তিনি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বড়লেখা ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের সার্বিক দিক-নির্দেশনায় বড়লেখাবাসীকে হয়রানিমুক্ত ভূমিসেবা দেয়ার চেষ্টা করছেন। বিশেষভাবে ধন্যবাদ জানান জেলা প্রশাসনে কর্মরত সকল সহকর্মীসহ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের সকল সহকর্মীবৃন্দকে, যাদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় তার প্রাপ্তি অর্জন করা সম্ভব হয়েছে। এই প্রাপ্তির দায়বদ্ধতা আগামী দিনগুলোতে কর্মপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!