বড়লেখায় বিদ্যুৎ সঞ্চালন লাইন ঘেষে ভবন নির্মাণ, রাজমিস্ত্রির মৃত্যু আহত ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের গণফ্রন্ট মনোনীত ‘মাছ’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বড়লেখায় বিদ্যুৎ সঞ্চালন লাইন ঘেষে ভবন নির্মাণ, রাজমিস্ত্রির মৃত্যু আহত ২

  • বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে অফিক আহমদ (২৪) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সুনাম উদ্দিন (৩৬) ও বদরুল ইসলাম (৩০) নামক অপর দুই নির্মাণ শ্রমিক। নিহত অফিক বিয়ানীবাজার উপজেলার হিজলোর টোক গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বড়লেখা উপজেলার দাসেরবাজারে একটি নির্মাণাধীন ভবনে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দাসেরবাজারে জনৈক মস্তফা উদ্দিন পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইন ঘেষে বেশ কয়েকদিন ধরে পাঁচতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করছেন। বৃহম্পতিবার ওই ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন অফিক আহমদ, নির্মাণ শ্রমিক সুনাম উদ্দিন, বদরুল ইসলামসহ আরো কয়েকজন নির্মাণ শ্রমিক। ভবনের পাশ দিয়ে পল্লীবিদ্যুতের উচ্চ ভল্টের সঞ্চালন লাইন যাওয়ায় শ্রমিকরা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করলেও প্রায়ই ঝড়ঝঞ্জার কারণে বিদ্যুৎ বন্ধ থাকায় তা তারা টের পায়নি।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ থাকা অবস্থায় সঞ্চালন লাইন ঘেষে কাজ করছিলেন রাজমিস্ত্রি অফিক আহমদ, নির্মাণ শ্রমিক সুনাম উদ্দিন ও বদরুল ইসলাম। অসাবধানতা বশত সঞ্চালন লাইন স্পর্র্র্শ করলে তার তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অফিক উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

পল্লীবিদ্যুতের ডিজিএম এমাজ উদ্দীন সরদার জানান, বিদ্যুৎ সঞ্চালন লাইনের কমপক্ষে ১০ ফিটের মধ্যে কোনধরণের স্থাপনা নির্মাণের নিয়ম নেই। বিদ্যুৎ লাইন বন্ধের জন্যও কেউ আবেদন করেননি। ভবন নির্মাণকারীর সতর্ক থাকা উচিত ছিল। তিনি রাজমিস্ত্রির মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়ননি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!