বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

  • শুক্রবার, ২৭ মে, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাহেদ উল্লাহ পাটোয়ারীকে গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার বারইগ্রাম রেলওয়ে কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাহেদ উল্লাহ পাটোয়ারী পৌরসভার বারইগ্রাম রেলওয়ে কলোনির মৃত রফিক উল্লাহ পাটোয়ারীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual6 Ad Code

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে এসআই জাহেদ আহমেদ, এসআই হারুন অর রশিদ, এএসআই হালিম, এএসআই উস্তার মিয়া পৌরসভার বারইগ্রাম রেলওয়ে কলোনিতে অভিযান চালান। এসময় তারা ৩৫৫ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ি সাহেদ উল্লাহ পাটোয়ারীকে গ্রেফতার করেন।

Manual6 Ad Code

ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মাদককারবারি সাহেদ উল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!