প্রধানমন্ত্রীকে কটুক্তি’র প্রতিবাদে আত্রাইয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীকে কটুক্তি’র প্রতিবাদে আত্রাইয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • রবিবার, ২৯ মে, ২০২২

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে মোল্লা আজাদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

Manual5 Ad Code

রবিবার সকাল ১০ ঘটিকায় মোল্লা আজাদ সরকারি কলেজ থেকে একটি মিছিল বের হয়ে স্টেশন বাজার আত্রাই ব্রিজ হয়ে রেজিস্ট্রি অফিস এলাকাসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোল্লা আজাদ সরকারি কলেজে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মোল্লা আজাদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শ্রী. অমিত কুমার, বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, বক্তব্য রাখেন আত্রাই উপজেলা ছাত্রলীগে সভাপতির মাহদী মসনদ সরুপ, সাধারন সম্পাদক হুমায়ন কবির সোহাগ, অনুষ্ঠান পরিচালনা করেন মোল্লা আজাদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃরাকিবুল ইসলাম রাব্বি । অনুষ্ঠানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Manual4 Ad Code

বক্তারা প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিচার দাবি করেন। ছাত্রদলের সন্ত্রাসী কর্মকান্ডের জবাব দেওয়া হবে বলে জানান। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!