কমলগঞ্জে অটোরিক্সা চালককে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে অটোরিক্সা চালককে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই

  • সোমবার, ২৭ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের দক্ষিণ বালিগাঁও এলাকার শ্রীমঙ্গল রোডে অটোরিক্সা চালককে মারধর করে গলায় ছুরি ধরে মোবাইল ও নগদ ৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ১০টায় ঘটনাটি ঘটে।

ছিনতাই ও মারধরের শিকার অটোরিক্সা চালক মোঃ রিপন মিয়া বলেন,আমি টমটম নিয়ে যাওয়ার সময় বালিগাঁওয়ের রাস্তার মুখে দক্ষিণ বালিগাঁও গ্রামের রোহাব উল্লাহ এর মাদকসেবী ছেলে আজব মিয়া (৩৫) আমাকে সিগনাল দেয় আমি অটোরিক্সা (টমটম) দাড় করতেই কিছু না বলে গলায় ছুরি ধরে মানিব্যাগ ও আমার মোবাইল ফোন নেওয়ার জন্য জোর করে।

এতে আমি বাঁধা প্রদান করলে আমার ডান কাঁধে ছুরি দিয়ে জখম করে এবং শরীরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে এ সময় আমি হাল্লা চিৎকার করলে আশে পাশের পথচারী দৌড়ে আসলে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় “। মারধর করে মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অটোরিক্সা ছিনতাইয়ের বিষয়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ সুরমান আলী জানান, “অটোরিক্সা চালক রিপনের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই ও মারামারির বিষয়ে তিনি সরেজমিন ছিলেন না, তবে ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন”।

Manual3 Ad Code

নাম প্রকাশে অনৈচ্ছুক স্হানীয় কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আজব আলী প্রায় সময় নেশাদ্রব্য পান করে বিভিন্ন অপকর্ম করে থাকে,এছাড়াও অতীতে প্রায় সময় এলাকার শ্রীমঙ্গল রোডে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।

Manual2 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ থানায় এসআই অনিক বড়ুয়া বলেন, তদন্ত সাপেক্ষ অপরাধীর ব্যবস্হা নেয়া হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!