প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে জাতি হতাশ- নাসির উদ্দিন আহমেদ মিঠু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে জাতি হতাশ- নাসির উদ্দিন আহমেদ মিঠু

  • মঙ্গলবার, ৩১ মে, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual6 Ad Code

শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি বিগত নির্বাচনে মৌলভীবাজার-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, সকল দিক থেকে ব্যর্থ এই দখলদার সরকার আজ যখন হতাশার চুরাবালিতে থলিয়ে যাচ্ছে ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রের সিনিয়র সিটিজেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নোবেল বিজয়ী ড. ইউনুছকে নিয়ে পদ্মা ব্রিজ প্রসঙ্গে অশালীন, কুরুচিপূর্ণ ও শিষ্টাচার বহির্ভুত বক্তব্য প্রদান করে তার সরকারের ষোলকলা পূর্ণ করলেন। যেভাবেই হোক তিনি রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী তাই তার এ বক্তব্যে জাতি আজ চরম হতাশায় ভোগছে। তিনি এ বক্তব্য দিয়ে তার শপথ ভঙ্গ করে পুনরায় প্রমান করলেন তার আর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।

গত সোমবার সন্ধা ৭টায় বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়ন হল রুমে শহীদ জিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

Manual7 Ad Code

ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন জমিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মখলিছুর রহমান এবং ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তাক তাপাদার কাননের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা সভাপতি আব্দুল হাফিজ, জেলা বিএনপির সদস্য ও উপজেলা সাধারন সম্পাদক মুজিবুর রহমান খছরু, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা বিএনপির সহ সভাপতি মঈন উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতাউর রহমান শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাউল হক মিনু, উপজেলা বিএনপির সদস্য আবুল মাছুম চৌধুরী প্রমূখ।

Manual1 Ad Code

এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফজাল হুসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সবুজ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ, সহ সভাপতি মামুন আহমদ, সাংগঠনিক সম্পাদক তারেক মুন্না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!