কুড়িগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীর হাতে শ্রমিক নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীর হাতে শ্রমিক নিহত

  • মঙ্গলবার, ৩১ মে, ২০২২

Manual7 Ad Code

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি :: কুড়িগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাপ্পী নামের এক শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম পুরাতন স্টেশন এলাকার জলিল বিড়ি মোড়ে।

Manual6 Ad Code

জানা গেছে, ৩০মে দুপুর বেলা কুড়িগ্রাম শহরতলীর পুরাতন স্টেশন এলাকার জলিল বিড়ি মোড়ে পরস্পর বাকবিতণ্ডার এক পর্যায়ে সহকর্মী বাইজিদ ইসলাম বাপ্পী এবং খোকন মিয়ার সংঘর্ষ বাধে। এক পর্যায়ে খোকন পাশে থাকা ধারালো অস্ত্র দিয়ে বাইজিদ ইসলাম বাপ্পির গলায় কোপ মারে। এতে রক্তাক্ত জখম হয় বাপ্পি। সহকর্মীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খুনের শিকার হওয়া বাইজিদ ইসলাম বাপ্পী কুড়িগ্রাম পুরাতন স্টেশন এলাকার চৌধুরী পাড়া গ্রামের খাদেম আলীর পুত্র বলে জানা গেছে।

Manual5 Ad Code

নিহত বাপ্পী কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত। তার বাবা খাদেম আলী পক্ষঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন যাবত শয্যাশায়ী। বাপ্পী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সে পড়ালেখার পাশাপাশি সংসারের হাল ধরেছিল বলে তার পরিবার নিশ্চিত করেন। বাপ্পীর অকালে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Manual8 Ad Code

এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত আছি এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!