শ্রীমঙ্গল কালিঘাট ইউনিয়ন পরিষদের ১ কোটি ১৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গল কালিঘাট ইউনিয়ন পরিষদের ১ কোটি ১৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা

  • বুধবার, ১ জুন, ২০২২

Manual3 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের ১কোটি ১৪ লক্ষ ৫৭ হাজার টাকার খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৩ লক্ষ ১২ হাজার টাকা। গতকাল মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদের হল রুমে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিপুল চা শ্রমিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মিল্লাত আলী।

৮নং কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।

Manual4 Ad Code

সিমাভী ও ওয়াটারএইড বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত আইডিয়া সংস্থার ”প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কারর্স ইন বাংলাদেশ” প্রকল্পের সহযোগিতায় এই বাজেট সভার আয়োজনে করা হয়। অত্র প্রকল্পটি শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, কালিঘাট ও সাতগাও ইউনিয়নের চা বাগানে বসবাসরত চা শ্রমিকদের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন কার্যক্রম পরিচালনা করছে।

Manual6 Ad Code

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড-এর পক্ষ থেকে প্রোগ্রাম অফিসার সুমন কুমার সাহা, আইডিয়া সং¯’ার প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার, ইউপি প্যানেল চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমিনুল ইসলাম সোহেলসহ আরও অনেকে ।

উল্লেখ্য আর আগে সোমবার ৯নং সাতগাও ইউনিয়ন ও বৃহস্পতিবার ২০২২ তারিখ ৭ নং রাজঘাট ইউনিয়নে আইডিয়া সংস্থার সহায়তায় একইভাবে জন অংশগ্রহনমূলক এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

খসরা বাজেট ঘোষনার পর উম্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। উন্মুক্ত আলোচনায় উপ¯ি’ত ব্যক্তিদের মধ্য থেকে বক্তব্য দেন কৃষ্ঞা তাতী, রুপালী ফুলমালী, সরলা তাতী, লাখাইছড়া চা বাগানের পঞ্চায়েত সেক্রেটারী অরুন মাহালী, ব্রের্কি দ্যা সাইলেন্স-এর অফিস ইন চার্জ চাদনী রায়, কালীঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রামদয়াল গোয়ালা, ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্য মিতু রায় প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!