মৌলভীবাজারে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষ : নিহত ১ আহত ১২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মৌলভীবাজারে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষ : নিহত ১ আহত ১২

  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

মৌলভীবাজারের সদর উপজেলার ইমামবাজারে মঙ্গলবার ২৮ জুলাই সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষে ফজলু মিয়া (২৮) নামক অটোরিক্সা চালক নিহত হয়েছে এবং আহত হয়েছে ১২ জন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ইউপি সদস্যসহ ২ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ইমামবাজার স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে কমরু গ্রুপ ও রিপন গ্রুপ নামে শ্রমিকদের আলাদা দু’টি গ্রুপ বিবদমান ছিলো। দুপুরে স্ট্যান্ড এলাকায় দু’পক্ষ দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় ফজলু মিয়া নামে এক পরিবহণ শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং দু’পক্ষের ১২ জন আহত হয়েছে।

Manual8 Ad Code

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন জেসমিন (২৬), নজরুল (৩৫), ছনর আলী (৪০), আমিনুল ইসলাম (২৮), শামিম (৩৮), শওকত আহমদ (৪০), সাইফুর রহমান (৩৫), আল আমীন (২৬), ফজল মিয়া (৫৯) নাজমা বেগম (৩৩), মো: মতিন (২০), তাজুল ইসলাম (৪৫)। আহতদেও উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

নিহত ফজলু মিয়া সদর উপজেলার আনিকেলি বড় গ্রামের কনর মিয়ার ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে গিয়াসনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো: সালেক মিয়া ও ইলিয়াছ মিয়া (২৮) নামক ২ জনকে আটক করেছে।

Manual4 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়া চলছে। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!