কমলগঞ্জে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু : চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

কমলগঞ্জে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু : চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

  • বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে সাপের কামড়ে লিলাই বেগম (৫৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।ললাই বেগম কমলগঞ্জ উপজেলার মধ্যভাগ এলাকার একরাম উদ্দিনের স্ত্রী ও বাবুল মিয়ার মা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যভাগ এলাকার একরাম উদ্দিনের স্ত্রী লিলাই বেগম বুধবার বিকাল ৫টায় বৃষ্টি শুরু হলে রান্না ঘরে গিয়ে চা তৈরি করতে লাকড়ি আনতে গেলে একটি সাপ তার আঙ্গুলে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তার ছেলে বাবুল মিয়া তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

Manual1 Ad Code

বাবুল মিয়ার অভিযোগ, কর্তব্যরত ডাক্তার তার মাকে সাপে কামড়ের চিকিৎসা না দিয়ে অন্য চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যেতে বলেন।

তিনি আরও অভিযোগ করেন, ডাক্তার বলেছেন ওটা বিষধর সাপ নয়, এমনিতেই সেরে যাবে এবং মাকে বাড়ি নিয়ে যেতে বলেন। বাড়িতে নেওয়ার পথে রাস্তাতেই তার মায়ের মৃত্যু হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন, সিভিল সার্জন বরাবর এ ব্যাপারে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানান তিনি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!