অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল : কুলাউড়া উপজেলা বালক ও বালিকা দল মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল : কুলাউড়া উপজেলা বালক ও বালিকা দল মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ন

  • বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক ::  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ ফুটবলে মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়া উপজেলা বালক ও বালিকা দল। ০২ জুন বৃহস্পতিবার মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুলাউড়া বালিকা দল ট্রাইবেকারে ৪-৩ গোলে মৌলভীবাজার সদর উপজেলা দলকে পরাজিত করে। নির্ধারিত সময় গোলশূণ্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। এর আগে সেমিফাইনালে তারা বড়লেখা উপজেলা ১-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জণ করেছিলো।

Manual2 Ad Code

Manual7 Ad Code

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালকদের ফাইনাল খেলায় কুলাউড়া উপজেলা দল ট্রাইবেকারে মৌলভীবাজার সদর উজেলা দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে। সেমিফাইনালে কুলাউড়া উপজেলা দল ১-০ গোলে শ্রীমঙ্গল উপজেলা দলকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জণ করেছিলো।

Manual3 Ad Code

খেলা শেষে চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া অধিদপ্তরের সচিব মেজবাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিসবাউর রহমান ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী ও পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!