কুড়িগ্রামে ৩ বছরের কন্যা শিশুকে পুকুরে ছুড়ে ফেলার ঘটনায় পিতা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে ৩ বছরের কন্যা শিশুকে পুকুরে ছুড়ে ফেলার ঘটনায় পিতা আটক

  • শুক্রবার, ৩ জুন, ২০২২

Manual5 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন বছরের কন্যা শিশুকে পুকুরে নিক্ষেপ করে এক পাষন্ড পিতা। এ ঘটনার পর অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাটি গত ২৮ মে ঘটলেও ১ জুন পাষন্ড ওই পিতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২ জুন) হত্যা চেষ্টার মামলা দায়ের করে ওই পিতাকে কুড়িগ্রাম কোর্টে সোপর্দ করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের ইন্তাজ আলীর পুত্রের সাথে প্রায় ৭ বছর আগে দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে সুমা খাতুন (২৫) এর বিয়ে হয়। তাদের ঘরে সুমনা খাতুন (৫) ও ঝুমরী খাতুন (৩) নামে দুটি কন্যা সন্তান জন্ম নেয়। কন্যা সন্তান জন্মের ঘটনা নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়াবিবাদ লেগেই থাকতো। এ অবস্থায় প্রায় ৪ মাস আগে সুমা খাতুন তার সন্তান নিয়ে বাপের বাড়িতে চলে যায়। ঘটনার ৩ মাস পর স্বামী শফিক হোসেনও শ্বশুর বাড়িতে এসে অবস্থান করতে থাকে।

Manual1 Ad Code

ঘটনারদিন, গত ২৮ মে রাতে স্ত্রী, ২ কন্যা ও স্বামী শফিক হোসেন রান্না ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে স্ত্রী সুমা খাতুনের ঘুম ভেঙ্গে গেলে দেখেন ছোট মেয়ে ঝুমরি খাতুন (৩) ও স্বামী শফিক হোসেন বিছানা ও ঘরে নেই। পরে আত্মীয় স্বজনসহ খোঁজাখুঁজি শুরু করে এবং ভোরবেলা পার্শ্ববর্তী আলম মিয়ার পুকুরে পানির মধ্যে শুকনা বাঁশ ধরে আটকে থাকা মেয়েটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

Manual1 Ad Code

এঘটনার পর থেকে স্বামী আত্মগোপনে চলে যায়। পরে গত ১ জুন পার্শ্ববর্তী বাঁশজানী বাজারে শফিককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে শিশু কন্যাটিকে পুকুরে ঢিল মেরে পালিয়ে আসে বলে জানায়।

Manual6 Ad Code

এ ঘটনায় ওই দিন বিকেলে থানা পুলিশকে ঘটনাটি অবহিত করলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ধৃত শফিক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার (২ জুন) তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করে।

Manual3 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, কন্যা শিশুকে পুকুরে নিক্ষেপের ঘটনায় আটক পিতার বিরুদ্ধে বৃহস্পতিবার হত্যা চেষ্টা মামলা দায়ের করে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!