কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • রবিবার, ৫ জুন, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষারে অস্ত্র, মাদক, চোরাচালান, চুরি ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জুন) রাত সাড়ে আটটায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির আয়োজনে উপজেলার পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্র এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সার্কেল মো. শহিদুল হক মুন্সী।

Manual2 Ad Code

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী।

Manual8 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নূরুল মোহাইমিন মিল্টন, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, নারায়ণ মল্লিক সাগর, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, ইউনিয়ন পরিষদের সচিব শিল্পী বেগম, পতনঊষার ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সভাপতি সুরুজ আলী, সমাজ সেবক মছব্বির আলী, আতিকুল হক চৌধুরী কামরান, বায়তুল হক চৌধুরী, লোকমান আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

সভায় পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য, বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!