পদোন্নতি পেলেন কমলগঞ্জের ডাক্তার ফজলুল হক সোহাইল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পদোন্নতি পেলেন কমলগঞ্জের ডাক্তার ফজলুল হক সোহাইল

  • বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
ডাঃ ফজলুল হক সোহাইল

Manual6 Ad Code

রফিকুল ইসলাম জসিম, এইবেলা :: মৌলভীবাজারের কমলগঞ্জে কৃতী সন্তান ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিনের ডাঃ ফজলুল হক সোহাইল বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি পেয়েছেন৷

Manual8 Ad Code

আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের (পারসোনাল-৩) উপসচিব এ.এম. এম এহতেশামূন হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ১১ জনের ক্রমিক ১ নম্বরে ডা. ফজলুল হক (১২৮ ২১৭) কোড নাম্বরে উল্লেখ রয়েছে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন৷

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল,২০১৫ এর ষষ্ঠ গ্রেডে (৩৫৫০০-৬৭০১০) বেতনক্রমে এখন তিনি ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক বা প্রকল্প পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে। ডা.ফজলুল হক সোহাইল ১ মার্চ ১৯৮৩ সালে কমলগঞ্জ উপজেলার আদমপুরের পশ্চিম জালালপুর গ্রামে মণিপুরি মুসলিম (পাঙাল) পরিবারে মরহুম মোঃ সবির উদ্দিন ও মোছাঃ জেবুন্নেছা খানমের কোলে জন্মগ্রহণ করেন।

Manual4 Ad Code

তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেন তেতই গাঁও রসিদ উদ্দিন বিদ্যালয়ে৷ এইচএসসি শেষে করেন ২০০১ সালে সিলেট এমসি কলেজে। ফরিদপুর মেডিকেল কলেজ ২০০৯ সালে এমবিবিএস শেষ করেন৷ ২০১৩ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ৩২ ব্যাচ অর্জন করেন৷ এছাড়াও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল মেডিসিনের ওপর এমডি ডিগ্রী অর্জন করেন৷

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!