বড়লেখায় মাস্ক ব্যবহার নিশ্চিতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

বড়লেখায় মাস্ক ব্যবহার নিশ্চিতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলায় মাস্ক পরা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মাস্ক ছাড়া বাইরে ঘোরাফেরা করায় ১৫০ জন আটক করে পুলিশ ভবিষ্যতে মাস্ক ছাড়া তারা বাইরে বের না হওয়ার শপথগ্রহণ ও ফ্রি মাস্ক প্রদান করে ছেড়ে দিয়েছে।

Manual1 Ad Code

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা নিশ্চিত করতে শুরু থেকেই নানা পদÿেপ নিয়েছে বড়লেখা থানা পুলিশ। এরপরও মানুষজন স্বাস্ব্যবিধি মানছেন না। মাস্ক ছাড়া বাইরে অবাধে ঘোরাফেরা করছেন।

মঙ্গলবার দুপুরে পৌরশহরে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযানে নামে পুলিশ। এসময় মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ১৫০ জন ব্যক্তিকে আটক করে থানা প্রাঙ্গণে এনে স্বাস্থ্যবিধি মেনে দাঁড় করানো হয়। পরে ভবিষ্যতে মাস্ক ছাড়া যাতে বাইরে বের না হন সেজন্য ‘আমি নিজে বাঁচব, পরিবারকে বাঁচাব, সমাজকে বাঁচাব, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলব’ শপথ বাক্য পাঠ করানো হয়। পরে তাদেরকে ফ্রি মাস্ক পরিয়ে ছেড়ে দেয়া হয়।

Manual2 Ad Code

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, করোনাভাইরাস রোধে জনসমাগম এড়িয়ে চলতে নিয়মিত মাইকিং ও সাধারণ মানুষকে সচেতন করতে বড়লেখা থানা পুলিশ কাজ করছে। আমরা প্রতিদিনই মানুষকে মাস্ক পরার জন্য বোঝাচ্ছি। এরপরও মানুষজন মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন। অনেকে সাথে মাস্ক রাখলেও তারা তা ব্যবহার করেন না। তাই কয়েকজনকে আটক করা হয়। পরে তারা ভবিষ্যতে মাস্ক ছাড়া যাতে বাইরে বের না হন সেজন্য শপথবাক্য পাঠ করিয়ে ফ্রিতে মাস্ক দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!