জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তায় বড়লেখার জয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তায় বড়লেখার জয়া

  • শুক্রবার, ১০ জুন, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখার আরকে লাইসিয়াম স্কুলের এসএসসি পরীক্ষার্থী জয়শ্রী দেবনাথ জয়া জাতীয় পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েও চরম অনিশ্চয়তার ভোগছে। চলতি মাসেই তার এসএসসি পরীক্ষা। আর পরীক্ষার মধ্যেই প্রতিযোগিতার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ফলে জয়া এসএসসি পরীক্ষায় নাকি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশ নেবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। তবে জয়া ও তার অভিভাবকসহ সংশ্লিষ্টরা এসএসসি পরীক্ষার পর এ প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়েছেন।

Manual2 Ad Code

জানা গেছে, এসএসসি পরীক্ষার্থী জয়শ্রী দেবনাথ জয়া উপজেলা ও জেলার পর সিলেট বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার-২০২১ প্রতিযোগিতায় ভরত নাট্যম ও সৃজনশীল নৃত্যে গ-বিভাগে প্রথমস্থান অর্জন করায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। চলতি মাসের ২৬ জুন থেকে এ প্রতিযোগিতা শুরু হচ্ছে। চ‚ড়ান্ত প্রতিযোগিতা ২৮ জুন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শেষ হবে ১ জুলাই। অন্যদিকে চলতি মাসের ১৯ জুন থেকে জয়শ্রী দেবনাথ জয়ার এসএসসি পরীক্ষা শুরু। শেষ হবে ৬ জুলাই। এসএসসি পরীক্ষা চলাকালিন তাকে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এ অবস্থায় একধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে জয়া।

জয়ার বাবা ডা. দীগেন্দ্র চন্দ্র নাথ জানান, আমার মেয়ে জয়শ্রী দেবনাথ জয়া জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও এসএসসি পরীক্ষা একই সময়ে শুরু হচ্ছে। এখন সে পরীক্ষা দেবে নাকি ঢাকায় গিয়ে প্রতিযোগিতায় অংশ নেবে তা নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছি।

Manual4 Ad Code

বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন বলেন, জয়শ্রী দেবনাথ জয়া আমাদের একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থী ছিল। সে জাতীয় পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে তা গর্বের ও আনন্দের। কয়েকদিন পর এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। শুনেছি সে এসএসসি পরীক্ষা দেবে। সংশ্লিষ্টদের উচিত তার পরীক্ষার কথা বিবেচনা করে প্রতিযোগিতার সময় পিছিয়ে নেয়া। যাতে সে পরীক্ষা দিতে পারে পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিতে পারে।

মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ বলেন, জেলার দুইজন এসএসসি পরীক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের তথ্য পাঠিয়েছি। পরীক্ষার কথা বিবেচনা করে প্রতিযোগিতার তারিখ হয়তো পেছানো হতে পারে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!