বড়লেখায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ির স্ত্রী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বড়লেখায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ির স্ত্রী গ্রেফতার

  • সোমবার, ১৩ জুন, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual3 Ad Code

বড়লেখা থানা পুলিশ সোমবার সন্ধ্যায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ট্যাবলেট বিক্রির ২৭২০ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন আহমদের স্ত্রী শামীমা বেগমকে গ্রেফতার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে সুমন পালিয়ে যায়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহেদ আহমদ, এসআই নজরুল ইসলাম, এসআই আতাউর রহমান প্রমুখের নেতৃত্বে পুলিশ বড়লেখা সরকারি খাদ্য গোদামের পাশের বারইগ্রাম রেল কলোনিতে অভিযান চালায়। কলোনির মৃত আখলাছ আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন আহমদের বসতঘরে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে সুমন পালিয়ে যায়। এসময় ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৭২০ টাকা উদ্ধারের পর তা জব্দ করে। পরে মাদক ব্যবসায়ি সুমন আহমদের স্ত্রী শামীমা বেগমকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

Manual2 Ad Code

এসআই জাহেদ আহমদ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ২৭২০ টাকাসহ মাদক ব্যবসায়ি সুমন আহমদের স্ত্রীকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, সুমন কুখ্যাত মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার শামীমা বেগম ও সুমন আহমদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!