সাংবাদিকদের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

সাংবাদিকদের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

  • মঙ্গলবার, ২১ জুন, ২০২২

Manual5 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:: বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশন ভবনের সামনে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী মুন্না বাহিনীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার ২১জুন দুপুরে কুড়িগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সামনে এ মানবনন্ধন করেন জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ইউনাইটেড প্রেসক্লাবের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি খাজা ইউনুস ইসলাম ঈদুল, বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাংবাদিক রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ।

Manual5 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল হান্নান, রাজু আহমেদ, সিরাজ উদ-দ্দৌলা, বুলবুল ইসলাম, আনোয়ার হোসেন, মাহফুজ ইকরাম, আবুল কালাম আজাদসহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

Manual8 Ad Code

এ সময় বক্তারা, গ্লোবাল টেলিভিশন ভবনের সামনে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অতিলম্বে সন্ত্রাসী মুন্না বাহিনীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এবং সারাদেশে বিভিন্ন সময় সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!