কমলগঞ্জে নিরাপদ দুরত্বে অংশগ্রহণমূলক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে নিরাপদ দুরত্বে অংশগ্রহণমূলক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

  • বুধবার, ২৯ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে প্রস্তাবিত মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্রদের নিরাপদ দুরত্ব বজায় রেখে অংশগ্রহণ মূল্যায়ন পরীক্ষা-২০২০ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ ও অনলাইনে ছাত্রদের পড়ালেখারও সুযোগ নেই। তেমনি পরিস্থিতিতে বিদ্যালয়ের ছাত্র-অভিভাবক এবং পরিচালনা কামটির সমন্বিত প্রচেষ্টায় ছাত্র পাঠ সহায়ক ব্যবস্থা নেয়া হয়। পরবর্তী পর্যায়ে গত ২০ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত বিদ্যালয় সংলগ্ন ৮টি গ্রামের ৯টি স্থানে গুচ্ছ গুচ্ছ পদ্ধতিতে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে মূল্যায়ন পরীক্ষা নেয়া হয়। পরীক্ষার স্থানসমূহ হচ্ছে-উত্তর শ্রীনাথপুর, দক্ষিণ শ্রীনাথপুর, বারামপুর, রামেশ্বরপুর, গকুলনগর, মথুরাপুর, জালালিয়া, চেরারপার, যোগিবিল। পরীক্ষায় ছাত্রদের উপস্থিতির হার ছিল প্রায় ৯৩ শতাংশ।

Manual3 Ad Code

ব্যতিক্রমী এই পদ্ধতিতে ছাত্রদের পরীক্ষা কিভাবে দেখছেন জানতে চাইলে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, লেখক-গবেষক আহমদ সিরাজ বলেন, ছাত্ররা উদ্দীপ্ত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এই ধারা অব্যাহত রাখতে পারলে চলমান করোনা পরিস্থিতির মাঝেও উদ্ভাবনী ভাবনার সুযোগ ঘটতে পারে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!