বন্যা : কমলগঞ্জে ত্রাণসমাগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বন্যা : কমলগঞ্জে ত্রাণসমাগ্রী বিতরণ

  • বুধবার, ২২ জুন, ২০২২
কমলগঞ্জ : বন্যার্ত| মানুষের মাঝে ত্রান তোলে দেয়ার সময় পতনউষার ইউপি চেয়ারম্যান অলি খানসহ অন্যান্যরা। প্রতিনিধির পাঠানো ছবি

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে টানা কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ২নং পতনঊষার ইউনিয়নে ৪ মেট্টিক টন চাল ও ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে গতকাল বুধবার দুপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে পতনঊষার ইউনিয়নের গোপীনগর, রাধাগোবিন্দপুর, কান্দিগাঁও, মির্জাপুর, মাইজগাঁও এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়।

স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজার এর উপ পরিচালক মল্লিকা দে, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান , পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুলের উপস্থিতিতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Manual5 Ad Code

পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, পতনঊষার ইউনিয়নে লাঘাটা নদীর ভাঙ্গনে প্রায় ৩০০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। নি¤œাঞ্চলের ৩/৪টি গ্রামে এখনও পানি রয়েছে।

আলাপকালে কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পতনঊষার ইউনিয়নে ৪ মেট্টিক টন চাল ও ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা পেলে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।

Manual6 Ad Code

এদিকে কমলগঞ্জে ধলাই নদীর ১১টি স্থান ঝুঁকিপূর্ণ জানিয়ে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘দ্রুত বাঁধগুলো মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। ধলাই নদীর বাঁধ মেরামতে বড় ধরনের একটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। এখানে আমাদের গাফলতি নেই এবং কোন অনিয়ম হয়নি।’

Manual2 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান পরির্দশন করেছি। ধসে পড়া বাঁধগুলো মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের সাথে আলাপ হয়েছে। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত পতনঊষার ইউনিয়নে ৪ মেট্টিক টন চাল ও ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যা মোকাবেলায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন সার্বক্ষনিক মনিটরিং করছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!