বড়লেখায় রাস্তার একাংশ জুড়ে বিদ্যুতের খুঁটি, অবশেষে অপসারণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বড়লেখায় রাস্তার একাংশ জুড়ে বিদ্যুতের খুঁটি, অবশেষে অপসারণ

  • বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

সড়ক ও জনপথ বিভাগের বড়লেখা-শাহবাজপুর সড়কের বড়লেখা সরকারি কলেজ সংলগ্ন রাস্তার একাংশ জুড়ে পড়ে থাকা কয়েকটি বৈদ্যুতিক খুঁটি গত এক সপ্তাহ ধরে যানবাহন ও পথচারির চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। খুঁটিগুলোর কারেণ ঘটেছে ২/৪টি ছোটখাটো দুর্ঘটনাও। ভুক্তভোগিরা খুঁটি অপসারণের তাগিদ দিলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। অবশেষে নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দের তৎপরতায় বৃহস্পতিবার বিকেলে পল্লীবিদ্যুৎ সমিতি রাস্তা থেকে খুঁটিগুলো অপসারণ করেছে। এতে স্থানীয় ব্যবসায়ি ও পথচারিদের মধ্যে স্বস্তি ফিরেছে।

জানা গেছে, এক সপ্তাহ ধরে পল্লীবিদ্যুৎ সমিতির লোকজন বড়লেখা-শাহবাজপুর সড়কের সরকারি কলেজ সংলগ্ন স্থানে রাস্তার একাংশ জুড়ে কয়েকটি পরিত্যাক্ত বৈদ্যুতিক খুঁটি ফেলে রাখে। পাশ্ববর্তী ব্যবসায়ি ছাদ্দিক আহমদ, জাবের আহমদ প্রমুখ অভিযোগ করেন রাস্তার একাংশ জুড়ে খুঁটিগুলো ফেলে রাখায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বড়ধরণের দুর্ঘটনার আশংকায় এগুলো সরিয়ে নেয়ার জন্য নিজেরা ও স্থানীয় জনপ্রতিনিধি দিয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করা হলেও টনক নড়েনি। অবশেষে ‘নিরাপদ সড়ক চাই’ এর সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সহসভাপতি আব্দুল আজিজ, সম্পাদক আইনুল হক প্রমুখের তৎপরতায় বৃহস্পতিবার বিকেলে কর্তৃপক্ষ খুঁটিগুলো রাস্তা থেকে অপসারণ করায় এলাকায় স্বস্তি ফিরেছে।

Manual1 Ad Code

পল্লীবিদ্যুতের ডিজিএম এমাজুদ্দিন সরদার জানান, বিষয়টি জানার পরই তিনি উদ্যোগ নেন। নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দের সহযোগিতায় তিনি বিদ্যুতকর্মী পাঠিয়ে খুঁটিগুলো সরিয়ে নিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!