বড়লেখায় পরিবেশমন্ত্রীর আশ্রয়কেন্দ্র পরিদর্শণ ও ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বড়লেখায় পরিবেশমন্ত্রীর আশ্রয়কেন্দ্র পরিদর্শণ ও ত্রাণ বিতরণ

  • বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শণ করেন। এসময় তিনি উপজেলার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়, চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রসহ ১০টি বন্যা আশ্রয়কেন্দ্রের দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের দেড় হাজার প্যাকেট খাদ্যসামগ্রি বিতরণ করেন।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন প্রমুখ।

Manual2 Ad Code

এদিকে দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওরের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশংকা করা হচ্ছে। গত ৮ দিন ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোয়াচ্ছেন উপজেলার সুজানগর, বর্নি, তালিমপুর, দাসেরবাজার ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের পানিবন্দি লক্ষাধিক বানভাসি মানুষ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!