বড়লেখায় বন্যার্ত ৭০০ পরিবারকে জেলা পুলিশের ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় বন্যার্ত ৭০০ পরিবারকে জেলা পুলিশের ত্রাণ বিতরণ

  • সোমবার, ২৭ জুন, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখায় বন্যাদুর্গদের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ। রোববার বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি ও তালিমপুর ইউনিয়নের হাল্লা ও ইসলামপুরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, মৌলভীবাজার জেলা পুলিশ বন্যা পরিস্থিতি মোকাবেলা ও প্রাকৃতিক দুর্যোগে আইনশৃঙ্খলা রাক্ষায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বন্যার্ত মানুষেকে সহায়তা, দ্রæত উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর জন্য ‘বন্যা মনিটরিং সেল’ গঠিত হয়েছে। এছাড়া প্রতিটি থানায় ‘কুইক রেসপন্স টিম’ গঠন করা হয়েছে।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ৪ হাজার ৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী, ৭ হাজার ৯০০ প্যাকেট শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও বিভিন্ন সময়ে ১০ হাজার বন্যা দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!