বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়কে মারধর, আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়কে মারধর, আটক ১

  • মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:: বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ডিউটি রুম থেকে জোরপূর্বক বালিশ নিতে বাধা দেয়ায় ওয়ার্ড বয় অনজিৎ চন্দ্র দাসকে মঙ্গলবার সকালে এক রোগির স্বজনরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওয়ার্ড বয় অনজিৎ চন্দ্র দাস হামলাকারি দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করায় রহিমা বেগম নামে এক মহিলাকে পুলিশ আটক করেছে। তিনি উপজেলার গঙ্গারজল গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।

Manual8 Ad Code

থানায় করা অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জনৈক তানভির আহমদ ও রহিমা বেগম মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ডলি বেগম নামে এক রোগিকে হাসপাতালে ভর্তি করেন। ওয়ার্ড বয় অনজিৎ চন্দ্র দাসকে কর্তব্যরত স্টাফ নার্স ওই রোগির জন্য বিছানার ছাদর ও বালিশ দিতে বলেন। এরই মধ্যে রোগির স্বজন তানভির আহমদ নার্সং স্টাফ রুমে ঢুকে জোরপূর্বক নিজ হাতে বালিশ নিয়ে আসতে থাকে। এসময় ওয়ার্ড বয় তার হাতে বালিশ ফেরৎ দিতে এবং ডিউটি রুম থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানায়। এতে ক্ষীপ্ত হয়ে তানভির আহমদ ওয়ার্ড বয়কে অশ্লীল ভাষায় গালি গালাজ, চড় থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকে। এসময় রোগির আরেক স্বজন রহিমা বেগমও তাকে মারধর করেন। এক পর্যায়ে তিনি ওয়ার্ড বয়কে জুতাপেটা করেন।

Manual8 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস জানান, সিসি ক্যামেরার ফোটেজ অনুযায়ি হাসপাতালে ভর্তির এক মিনিটের মধ্যেই ওয়ার্ড বয় রোগির বিছানার ছাদর ও বালিশ আনতে গিয়েছে। কর্তব্যরত অবস্থায় একজন সরকারি কর্মচারির ওপর হামলা চালালে ওরা কাজ করবে কিভাবে। এব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

বড়লেখা থানার এসআই আতাউর রহমান জানান, হাসপাতাল কর্মচারির ওপর হামলায় জড়িত এক মহিলাকে পুলিশ তাৎক্ষণিক আটক করেছে। অপর হামলাকারিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!