বড়লেখায় শিক্ষক হত্যা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় শিক্ষক হত্যা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

  • বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখায় বৃহস্পতিবার বেলা দু’টায় সম্মিলিত শিক্ষক সমাজ সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলে মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় নূরজাহান মার্কেটের সামনে দেড়ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবশে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, উপজেলা স্কাউটের সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা সরকারি কলেজ সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মো. জসিম উদ্দিন, প্রভাষক এমএ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার চৌধুরী, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মুহিবুর রহমান, প্রভাষক এমএ গোলাম রাব্বানি, প্রধান শিক্ষক অঞ্জনা রানী দে, জাতীয়করণকৃত বিদ্যালয় কল্যাণ সমিতির সভাপতি সামছুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, প্রভাষক তারেক আহমদ ও শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।

Manual6 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্নস্থানে প্রায়ই শিক্ষকরা কর্মক্ষেত্রে নানাভাবে হয়রানী ও লাঞ্ছনার শিকার হচ্ছেন। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যার কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। যা শিক্ষকদের জন্য লজ্জার ও উদ্বেগের। সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার এবং নড়াইলে মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে প্রকাশ্যে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সারা দেশের শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!