জকিগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ ৫ জন আটক!   – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

জকিগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ ৫ জন আটক!  

  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, সিলেট ::  

Manual4 Ad Code

সিলেটের জকিগঞ্জে চলমান মাদক বিরোধী অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ । জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসেরের নেতৃত্বে বুধবার রাত সাড়ে ১১টার দিকে কসকনকপুর ইউনিয়নের পশ্চিম কসকনকপুর গ্রামে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের করা হয় । উদ্ধারকৃত ইয়াবা’র আনুমানিক মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে  বুধবার রাতে  পশ্চিম কসকনকপুর এলাকায় সাবেক ইউপি সদস্য আব্দুস ছাত্তারের পরিত্যক্ত কারখানার সামন থেকে সুলতানপুর গ্রামের মৃত আফতার আলীর পুত্র মোঃ আব্দুস সহিদ (৩৩)-কে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক মোঃ আব্দুস সহিদকে ইয়াবা কারবারের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে কসকনকপুর ইউনিয়নের উত্তর আইয়র গ্রামের নজরুল ইসলামের বাড়ীতে ইয়াবা রাখার বিষয়ে তথ্য প্রদান করে।
তার দেয়া তথ্য মতে রাত ২ টার দিকে পুলিশ ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়ীতে পৃথক অভিযান পরিচালনা করে।

Manual1 Ad Code

এ সময় নজরুল ইসলামের স্ত্রী ফাতেহা বেগম, মেয়ে নুসরাত বেগম, একই গ্রামের আব্দুল মোমিনের পুত্র রাসেল আহমদ ও মৃত খলিলুর রহমানের পুত্র কিবরিয়াকে আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে তাদের নিকট হতে আরও ১ হাজার পিস ইয়াবা এবং  ইয়াবা বিক্রয়ের ৩৪ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

জকিগঞ্জ  থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের  বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে । মাননীয় আইজিপি মহোদয়  এবং  মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের নির্দেশে জকিগঞ্জকে মাদক মুক্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জকিগঞ্জ থানাকে মাদক মুক্ত করতে আমরা সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা কামনা করছি।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!