জুড়ীবাসীর ভোগান্তির দুই কারণ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে আগুনে দোকান পুড়ে নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়িকে মাছুম রেজার আর্থিক সহায়তা কুলাউড়ায় মসজিদের জমি জবর দখলের চেষ্টার অভিযোগে যুবক শ্রীঘরে শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা

জুড়ীবাসীর ভোগান্তির দুই কারণ!

  • বুধবার, ৬ জুলাই, ২০২২

Manual3 Ad Code

জুড়ী প্রতিনিধি:: গত কয়েকদিন থেকে ৮-১০ ঘন্টা লোডশেডিং এবং জুড়ী বাজারের রেল লাইনের ব্রিজের কারনে চরম ভোগান্তি পড়েছেন জুড়ীবাসী। বিদ্যুতের সমস্যাকে জাতীয় সমস্যা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. ওসমান গনি।

জানা যায়, গত ৩-৪ দিন থেকে বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ার কারণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হচ্ছে। এতে করে জুড়ী উপজেলার বিদ্যুৎ গ্রাহকরা চরম ভোগান্তিতে আছেন। দিনের সময় জুড়ী বাজারে বিদ্যুৎ না থাকার কারনে ক্ষতির মূখে পড়েছেন ব্যবসায়ীরা। প্রচন্ড গরমে বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে।

উপজেলার বেশির ভাগ এলাকায় বন্যার পানি থাকার কারনে অন্ধকারে ঘরবাড়িতে বিষধর সাপ ঢুকার ভয় কাজ করে মানুষের মধ্যে। তবে এ সমস্যা জাতীয়ভাবে সমাধান ছাড়া সম্ভব নয় বলে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন পিডিবির কুলাউড়া অফিসের নির্বাহী প্রকৌশলী মো ওসমান গনি।

Manual6 Ad Code

তিনি বলেন, যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে সেই সমপরিমাণ বিদ্যুৎ জুড়ী, কুলাউড়া, বড়লেখায় সরবরাহ দেওয়া হচ্ছে। এতে করে কোন কোন এলাকায় প্রতিদিন ৬-৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে।

Manual8 Ad Code

বিদ্যুতের সমস্যার পাশাপাশি ড্রাইভারসন নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন জুড়ীর মানুষ। বাজার সংলগ্ন রেলব্রিজের কাজ শুরু করেছিল রেলওয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরুর পূর্বে বিকল্প যে রাস্তা দিয়েছিল সেটি ছোট এবং মাটি থাকার কারনে জলাবন্ধতায় লেগে থাকে সব সময়।

এলাকাবাসীর দাবি ছিল, বিকল্প রাস্তা বড় করে, ইট-বালি দিয়ে চলাচল উপযোগি করে দেওয়া। কিন্তু ব্রিজের একজন সাব ঠিকাদার পাশ্ববর্তী দোকান না ভেঙ্গে সরু রাস্তা করে দিয়েছেন। এতে করে যানবাহন যাতায়াতে সমস্যা দেখা দেয়।

Manual8 Ad Code

সরেজমিনে মঙ্গলবার দেখা যায়, বিকল্প রাস্তায় দুইটি ট্রাক কাদায় পড়ে গেলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘসময় রাস্তা বন্ধ থাকার পর বিকালে সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, সাংবাদিক কল্যাণ প্রসূণ চম্পু ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে খবর দিলে তারা এসে কিছু বালি ফেলে দিয়ে যায়।

Manual8 Ad Code

সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, রেলের বড় এই ব্রিজটি করতে দীর্ঘদিন সময়ের প্রয়োজন। অথচ দেখাশোনার দায়িত্বে একজন লোক পাশ্ববর্তী দোকানগুলোর কাছ থেকে টাকা নিয়ে সেগুলো না ভেঙ্গে ছোট রাস্তা করে দিয়েছে। অল্প বৃষ্টি হলেই জলাবন্ধতা লেগে যায়।এতে গাাড়িগুলো কাদাঁয় ডেবে যায়।এগুলো দেখাশোনার যেন কেউ নেই।

রেলওয়ে কাজের সহকারী ইন্জিনিয়ার আশরাফুল আলম মঙ্গলবার বলেন, সাময়িক ভাবে বিকল্প রাস্তায় দিয়ে যানচলাচল যাতে করতে পারে সে ব্যবস্থা করে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!