ভারতে জেল কেটে দেশে ফিরল ৩ বাংলাদেশি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ভারতে জেল কেটে দেশে ফিরল ৩ বাংলাদেশি

  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

ভারতের শিলচর ডিটেনশন সেন্টারে দীর্ঘ সাজাভোগের পর দেশে ফিরেছে ৩ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে বিএসএফ-বিজিবি’র উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে।

এরা হচ্ছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের লাইদ আলীর স্ত্রী ইসমত আরা বেগম রেশমা, সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে শিহাব উদ্দিন ও কানাইঘাট উপজেলার পূর্ব বাচেটল গ্রামের মুখলেছুর রহমানের ছেলে রায়হান আহম্মেদ তালুকদার। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্ত পুলিশ ও বিএসএফের হাতে গ্রেফতার হয়ে কারাগারে যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ তৌফিকুর রহমান ও বিয়ানীবাজার শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্টের ইনচার্জ মো. মাসুদুজ্জামান জামান, ভারত থেকে প্রত্যাবাসনকারী ৩ বাংলাদেশি নাগরিককে বিএসএফ ও ভারতীয় সীমান্ত পুলিশের নিকট থেকে গ্রহণ করে তাদের অভিভাবকদের নিকট বুঝিয়ে দিয়েছেন।

Manual7 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা সমাজকর্মী অমলেন্দু কুমার দাশ জানান, তিনি দীর্ঘদিন ধরে উভয় দেশের বন্দী প্রত্যাবাসনে কাজ করছেন। স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে অসহায় মানুষকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করছেন। ভারতের আসাম রাজ্যের ৫ টি ও মেঘালয় রাজ্যের ২টি জেল থেকে ইতিমধ্যে প্রায় ২৫০ বাংলাদেশীকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এই মানবিক কার্যক্রমের সম্মুখযোদ্ধা আসামের গৌহাটিস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর। তার বলিষ্ট কুটনৈতিক প্রচেষ্টায় ভারতের জেলে অসহায়ভাবে পড়ে থাকা মানুষগুলো মৃত্যুর মূখ থেকে দেশে ফিরতে সক্ষম হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!