বড়লেখায় বানভাসী ডেলিভারী রোগীর চিকিৎসায় নিসচার আর্থিক অনুদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় বানভাসী ডেলিভারী রোগীর চিকিৎসায় নিসচার আর্থিক অনুদান

  • মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual6 Ad Code

বড়লেখায় বন্যা দুর্গত এলাকার তালিমপুর ইউনিয়নের দশগড়ী গ্রামের বানভাসী পরিবারের একজন সিজারিয়ান রোগীর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নগদ অর্থ প্রদান করে নিসচা বড়লেখা উপজেলা শাখা। বন্যাদুর্গত পরিবারের একজন গর্ভবতী মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হলিলাইফ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সুবিধাবঞ্চিত পরিবারটির খবর পেয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রতিকূল আবহাওয়ার মাঝেও সোমবার দিবাগত রাত সাড়ে ১২ ঘটিকায় হাসপাতালে ছুটে যান ও তাহার সার্বিক খোজ-খবর নিয়ে তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক অনুদান প্রদান করেন। এসময় উপকারভোগী রোগীর স্বামীর নিকট আর্থিক অনুদান প্রদান করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন হলিলাইফ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপক সাবেক ইউপি মেম্বার বিপুল দাস।

নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন বলেন, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে বন্যা দুর্গত এলাকায় প্রতিনিয়ত নিরলসভাবে বানভাসী মানুষের পাশে থেকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে নিসচা বড়লেখা উপজেলা শাখা এবং তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া দেশের যেকোন দুর্যোগে নিসচা যোদ্ধারা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!