কলেজ এমপিও ভুক্ত হওয়ায় উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে ফুলেল শুভেচ্ছা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কলেজ এমপিও ভুক্ত হওয়ায় উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে ফুলেল শুভেচ্ছা

  • বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: দীর্ঘ ২২ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নারী শিক্ষার একমাত্র উচ্চ বিদ্যাপীঠ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ এমপিওভুক্ত হওয়ায় সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে কলেজ কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা প্রদান করে। গত রোববার দুপুর ১২টায় শ্রীমঙ্গলের মিশন রোডস্থ আব্দুস শহীদ এমপির নিজ বাসভবনে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

Manual8 Ad Code

কমলগঞ্জের আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গর্ভর্ণিং বডির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুলের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস শহীদ এমপির সহধর্মিনী উম্মে কুলসুম।

Manual3 Ad Code

আলোচনা সভায় এমপিওভুক্ত হওয়া আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গভর্র্ণিং বডি, কলেজ অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতের উন্নয়নে নানান কমসুচি হাতে নিয়েছেন। তিনি ২০২২-২৩ অর্থবছরে বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষা খাতে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!