বড়লেখায় আরো ১০ গৃহহীন পরিবার পেল নতুন পাকাঘর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় আরো ১০ গৃহহীন পরিবার পেল নতুন পাকাঘর

  • শুক্রবার, ২২ জুলাই, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সরকারি পাকা ঘর পেল আরো ১০ গৃহহীন পরিবার। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে এসব ভুমিহীনদের মাঝে ভুমির কবুলিয়ত ও সরকারি পাকা ঘরের চাবি হস্তান্তর করেছে। এ নিয়ে বড়লেখায় সর্বমোট ২৪৬ ভুমি ও গৃহহীন পরিবার পেল মাথা গোজার নিজস্ব স্থায়ী ঠিকানা।

Manual4 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় ১০ ভুমিহীন পরিবারকে দলিলপত্র হস্তান্তর উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। সভায় স্বাগত বক্তব্য দেন সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আমেরিকা প্রবাসী আওয়ামী লীগে নেতা বদর উদ্দিন, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!