শ্রীমঙ্গলে মৎস্য সাপ্তাহ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মৎস্য অফিসের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে মৎস্য সাপ্তাহ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মৎস্য অফিসের মতবিনিময়

  • শনিবার, ২৩ জুলাই, ২০২২

Manual5 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ’’ এই শ্লোগান নিয়ে দেশ শুরু হচ্ছে মৎস্য সাপ্তাহ। এ উপলক্ষ্যে শনিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভা কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মৎস্য অফিসের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে মৎস্য সাপ্তহের কর্মসুচি উপস্থাপন করেন শ্রীমঙ্গল সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফারাজুল কবির।

Manual8 Ad Code

মৎস্য কর্মকর্তা মো: ফারাজুল কবির জানান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা মাছ নিয়ে তাদের ‘‘ দ্যা স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার২০২০’’ শিরোনামে বৈশ্বিক প্রতিবেদনে বলেছে স্বাদুপনির উন্মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। বর্তমান বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ ৪র্থ এবং ইলিশ উদপাদনে বিশ্বে রোল মডেল ও ১ম স্থান অর্জন করে। পাশাপাশি বিশ্বে সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টাশিয়া ও ফিনফিস উৎপাদনে যথাক্রমে ৮ম ও ১২ তম ও তেলাপিয়া উৎপদনে বিশ্বে ৪র্থ এবং এশিয়ার মধ্যে ৩য় স্থান অর্জন করে। শ্রীমঙ্গলে আর্থিক বছরে উন্মুক্ত ও বদ্ব জলাশয়ে ১০৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। হাওড়ে রুই জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাওড়ের পাশে ৫টি পুকুর ও ৫টি বিল নার্সারি স্থাপন করা হয়েছে। এছাড়াও ২টি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শীনি পুকুর স্থাপনসহ চাষীদের মাঝে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

তিনি আরো জানান, সরকারের নানাবিধ উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের ফলে শ্রীমঙ্গলে চাহিদার চেয়ে ১ হাজার ৭শত ৫ মেট্রিক টন মাছ অতিরিক্ত উদপাদন হচ্ছে। শ্রীমঙ্গলে বাৎষরিক মাছে চাহিদা ৯ হাজার ২শ ৯৬ মেট্রিক টন।

তিনি জানান, অবৈধ্য ও পোনা মাছ আহরণকারীদের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে অবৈধ্য জাল আটকসহ বিভিন্ন ধরণে ব্যবস্থা নিচ্ছে। তিনি এব্যাপারে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: ইউছুপ হোসাইন খানসহ স্থানীয় গণমাধ্যককর্মীরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!