বড়লেখায় সাংবাদিকদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রশাসনের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় সাংবাদিকদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রশাসনের মতবিনিময়

  • শনিবার, ২৩ জুলাই, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখায় ২৩ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর শনিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।

Manual1 Ad Code

নিরাপদ মাছে ভরবো দেশ, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহে বড়লেখা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সপ্তাহব্যাপী হাতে নেয়া বিভিন্ন কর্মসূচি উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের নিকট তুলে ধরা হয়েছে। সভায় জানানো হয় সাম্প্রতিক দীর্ঘ বন্যায় উপজেলার প্রায় ১ হাজার ২শ’ পুকুরের মাছ ভেসে গেছে। এতে সহস্রাধিক মৎস্য খামারির অন্তত সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ মৎস্যচাষিদের পুনর্বাসনের জন্য তাদের তালিকা তৈরী করে মৎস্য ভবনে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!