কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান

  • শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরীর স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘীরপার বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

Manual4 Ad Code

রাজদিঘীরপার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, সেলিম আহমেদ চৌধুরী, সমাজসেবক আব্দুর রহিম মাষ্টার, আওয়ামীলীগ নেতা ইলিয়াছুর রহমান মহরম, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল। ছাত্রনেতা রুমেল আহমেদ রিফাতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, প্রভাষক মো: আব্দুল আহাদ, প্রধান শিক্ষক মিছবাহুর রহমান, পোষ্ট মাষ্টার আব্দুল মন্নান, রুমেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Manual1 Ad Code

বক্তারা বলেন, ফখর উদ্দিন চৌধুরী এই এলাকায় শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই অবদান অনস্বীকার্য। ইতিহাসের পাতায় মাইলফলক হিসাবে থাকবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!