বড়লেখায় এনআইডি কার্ড সংশোধনকারীদের নতুন বিড়ম্বনা জন্মস্থান ‘ভেনেজুয়েলা’! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বড়লেখায় এনআইডি কার্ড সংশোধনকারীদের নতুন বিড়ম্বনা জন্মস্থান ‘ভেনেজুয়েলা’!

  • রবিবার, ৩১ জুলাই, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় এনআইডি কার্ড সংশোধনকারীরা পড়েছেন মহাবিপাকে। সংশোধিত জাতীয় পরিচয়পত্রের সব তথ্য সঠিক থাকলেও জন্মস্থান হয়ে গেছে ‘ভেনেজুয়েলা’! এতে বিভিন্ন প্রয়োজনে এনআইডি সংশোধনকারীরা পড়েছেন মারাত্মক দুর্ভোগে। গত এক সপ্তাহ ধরে নির্বাচন কমিশনের সার্ভার থেকে ডাউনলোড করা কার্ডে জন্মস্থান ‘ভেনেজুয়েলা’ লিখা আসছে।

জানা গেছে, একাডেমিক সনদ, পাসপোর্ট, জন্মনিবন্ধন কিংবা পিতা-মাতার কাগজপত্রের সাথে তথ্যগত অমিলের কারণে অনেকেই জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য স্থানীয় নির্বাচন কার্যালয়ে আবেদন করেন। দিনের পর দিন ধর্না দিয়ে অনেক ভোগান্তির পর সংশোধন সম্পন্ন হওয়ার বার্তা পেয়ে নির্বাচন কমিশনের সার্ভার থেকে এনআইডি ডাউনলোড করে বিপাকে পড়ছেন সংশ্লিষ্টরা। জন্মস্থানের কলামে ‘ভেনেজুয়েলা’ লিখা দেখে নতুন ভোগান্তিতে পড়েছেন।

Manual6 Ad Code

পৌরশহরের ভুক্তভোগী শিউলি বেগম জানান, সব ডকুমেন্ট দিয়ে আবেদন জমা দিয়েও অনেক দিন নির্বাচন অফিসে ঘুরতে হয়েছে। অবশেষে সংশোধনের ম্যাসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছি! এই কার্ড নিয়ে বড় সমস্যায় পড়ার আশংকায় তিনি যে কাজে সংশোধন করেছিলেন ওই কাজে ব্যবহার করছেন না। উপজেলার বর্নি ইউনিয়নের নাম প্রকাশ না করার শর্তে এক ভোক্তভোগী অভিযোগ করেন, প্রায় ২ মাস আগে সংশোধনের আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে কতদিন যে গেছেন তা মনে নেই। অনেক দূর থেকে গিয়ে শুনা যায় অফিসার নেই। নানা হয়রানীর শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের ম্যাসেজ পেয়ে শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন। জরুরী পাসপোর্ট করার জন্য এনআইডি সংশোধন করেছিলেন। বড়লেখায় জন্মগ্রহণ করে এনআইডিতে ভেনেজুয়েলা লিখা থাকায় দুশ্চিন্তায় এখন আর পাসপোর্ট করতে যাচ্ছেন না। বিভিন্ন কম্পিউটারের দোকান সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে যারাই সংশোধনকৃত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করছেন তাদের প্রত্যেকের কার্ডের জন্মস্থান আমেরিকা মহাদেশের একটি দেশের নাম ‘ভেনেজুয়েলা’ লেখা আসছে।

Manual5 Ad Code

এ বিড়ম্বনায় পড়া উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া গ্রামের সেজুল ইসলাম জানান, তিনি প্রায় দেড় মাস আগে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করেছিলেন। তখন এনআইডি কার্ডে জন্মস্থান মৌলভীবাজার লিখা থাকতে দেখেছেন। কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিতে আবেদন জমা দেন। রোববার বিআরটি অফিস থেকে জানানো হয়েছে তার এনআইডি কার্ড ভেরিফাই করে দেখা গেছে তিনি ‘ভেনেজুয়েলায়’ জন্মগ্রহণ করেছেন। আবেদন ফাইলে জমা দেওয়া এনআইডি কার্ডের সাথে ভেরিফাই এনআইডি কার্ডের তথ্যের গরমিলের কারণে তার ড্রাইভিং লাইসেন্স কার্যক্রম থমকে গেছে।

আরেক ভুক্তভোগী ফয়সল আহমদ জানান, তার ছোটবোনের সামান্য ভুল সংশোধন করতে আবেদন করেন। কার্ড ডাউনলোড করে সবাই হতবাক। আমার ছোটবোনের জন্মস্থান নাকি ভেনেজুয়েলা। এরজন্য তিনি নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্বহীনতাকে দায়ী করছেন। তিনি আরো বলেন, একটি এনআইডি কার্ড ডাউনলোড করতে ৬০ থেকে ১০০ টাকা খরচ হয়। এই সমস্যার সমাধান করা হলেও ভুক্তভোগীদের আর্থিক ও মানসিক ক্ষতি ঠিকই হবে।

Manual6 Ad Code

উপজেলা নির্বাচন অফিসার এসএম সাদিকুর রহমান জানান, বিষয়টি অনেকেই তাকে অবহিত করেছেন। সার্ভারের সমস্যার কারণে এটি হতে পারে। তিনি বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। আশা করছেন দ্রæত তা সমাধান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!