গণমাধ্যমে সংবাদ প্রকাশ-অবশেষে এনআইডি’র জন্মস্থান ‘ভেনেজুয়েলা’র স্থলে মৌলভীবাজার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

গণমাধ্যমে সংবাদ প্রকাশ-অবশেষে এনআইডি’র জন্মস্থান ‘ভেনেজুয়েলা’র স্থলে মৌলভীবাজার

  • মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

আব্দুর রব :

Manual4 Ad Code

অবশেষে নির্বাচন কমিশন মৌলভীবাজারের বড়লেখার জাতীয় পরিচয়পত্র সংশোধনকারীদের কার্ডের জন্মস্থান ‘ভেনেজুয়েলা’ মূছে মৌলভীবাজার করেছে। গত ৩০ জুলাই দেশের অন্যতম শীর্ষ একটি দৈনিকের অনলাইন ভার্সনে এ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরপরই নির্বাচন কমিশন ভুক্তভোগীদের এ সমস্যা নিরসনে তৎপর হয়ে উঠে। পরদিন রাতেই নির্বাচন কমিশনের সার্ভার থেকে সংশ্লিষ্টদের জন্মস্থানের স্থলে লিখা ‘ভেনেজুয়েলা’ মূছে মৌলভীবাজার করা হয়েছে বলে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

জানা গেছে, একাডেমিক সনদ, পাসপোর্ট, জন্মনিবন্ধন কিংবা পিতা-মাতার এনআইডি ও অন্যান্য কাগজপত্রের সাথে সামান্য তথ্যগত অমিলের কারণে অনেকেই তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন করেন। কিন্তু সংশোধিত এনআইডি কার্ড ডাউনলোড করে সংশ্লিষ্টরা দেখতে পান তাদের জন্মস্থান ‘মৌলভীবাজার’র স্থলে আমেরিকা মহাদেশের একটি দেশ ‘ভেনেজুয়েলা’র লিখা রয়েছে। এতে গত ১৫-২০ ধরে এনআইডি কার্ড সংশোধনকারীরা পড়েন মহাবিপাকে। নানা জটিলতার ভয়ে অনেকেই যে জরুরী প্রয়োজনে এনআইডি সংশোধন করেন সে কাজে তারা তা ব্যবহার করেননি। এতে অনেকই মারাত্মক ক্ষতির সম্মুখিন হন। অবশেষে নির্বাচন কমিশনের ‘ভেনেজুয়েলা’ মূছে ফেলার খবরে ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ফিরেছে।

বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার এসএম সাদিকুর রহমান জানান, শুধু বড়লেখায় নয়, দেশের অন্য ১/২টি উপজেলাও এধরণের সমস্যা হয়েছিল। তিনি বিষয়টি জেনেই তাৎক্ষণিক তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ দ্রæত ব্যবস্থা নিয়েছেন। সোমবার রাতে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের কার্ডের জন্মস্থান ‘ভেনেজুয়েলা’ মূছে ‘মৌলভীবাজার’ করেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!