আত্রাইয়ে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

আত্রাইয়ে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

  • শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার (৪ আগস্ট) সকাল দশটায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসন। এরপর আত্রাই থানা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান একে একে পুষ্পস্তবক অর্পণ করেন । পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ করা হয়।

Manual5 Ad Code

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, অধ্যক্ষ মাহবুবুল হক দুলু, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সরকারের বিভিন্ন দফতরের প্রধান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews