মাধবকুণ্ডে অসামাজিক কর্মকান্ডে আটক ৮ কিশোক-কিশোরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

মাধবকুণ্ডে অসামাজিক কর্মকান্ডে আটক ৮ কিশোক-কিশোরী

  • সোমবার, ৮ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: দেশের অন্যতম পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে বান্ধবীদের বেড়াতে নিয়ে এসে একটি আবাসিক হোটেলে আসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার  অভিযোগে সোমবার দুপুরে পুলিশ ৪ কিশোর ও ৪ কিশোরীকে আটক করে। পরে ৪ যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে আটক ৪ কিশোরীকে তাদের অভিভাবকদের জিম্মা দেয়া হয়েছে।  থানার এসআই জাহেদ আহমদ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিকেলে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে।

Manual3 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে- বড়লেখার গ্রামতলার আব্দুস সামাদ (২৬), চান্দগ্রামের আব্দুল হান্নান (২৭), হরিপুরের জাকির হোসেন (২৭) ও কুলাউড়া উপজেলার জয়পাশার এমদাদুল ইসলাম (২৭)।

Manual5 Ad Code

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত চার যুবক তাদের চার কিশোরী বান্ধবীকে সোমবার সকালে মাধবকুণ্ড ইকোপার্কে বেড়াতে নিয়ে এসে স্থানীয় আবাসিক হোটেল নিরিবিলিতে উঠে। অসামাজিকতার গোপন অভিযোগে দুপুরে ওই হোটেলে পুলিশ অভিযান চালিয়ে চার কিশোরী ও চার যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সোমবার দুপুরে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে ৪ যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। অপরদিকে আটক ৪ কিশোরীকে তাদের অভিভাবকদের জিম্মা দেয়া হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!