বড়লেখায় ছুটি কাটিয়ে দুবাই যাওয়া হল না দুবাই প্রবাসী হাদীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ছুটি কাটিয়ে দুবাই যাওয়া হল না দুবাই প্রবাসী হাদীর

  • মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখায় গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে দুবাই যাওয়া হল না প্রবাসী আব্দুল হাদীর (৪৮)। সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে যাওয়ার সময় মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে বিয়ানীবাজার-সিলেট সড়কের গোলাপগঞ্জের ফুলবাড়ি লরিফর নামক স্থানে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পশ্চিম পাকশাইল গ্রামের এমদাদুল হকের ছেলে। এ সড়ক দুর্ঘটনায় বড়লেখার বিছরাবন্দের আরেক বিদেশ যাত্রী শিব্বির আহমদসহ আরো তিন যাত্রী আহত হয়েছেন। এদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

জানা গেছে, আব্দুল হাদি দীর্ঘদিন ধরে দুবাইতে ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। ছুটি কাটিয়ে হাদি মঙ্গলবার (৯ আগস্ট) দুবাই যাওয়ার উদ্দেশ্যে বড়লেখা থেকে প্রাইভেটকার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওয়ানা দেন। সকাল সাড়ে ৬টার দিকে তাদের বহনকারী কারটি বিয়ানীবাজার-সিলেট সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কের সম্মুখে পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলের নিহত হন আব্দুল হাদি। আহত হন আরো আরো তিন যাত্রী। দুর্ঘটনার পরই ট্রাকের চালক পালিয়ে যান।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম দুর্ঘটনায় বড়লেখার এক ব্যক্তি নিহত হওয়ার সত্যতা স্বীকার করে জানান, এ সড়ক দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদেরকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!