শেওলা স্থলবন্দর : ভারতে সাজাভোগ করে ১০ বাংলাদেশির দেশে প্রত্যাবাসন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শেওলা স্থলবন্দর : ভারতে সাজাভোগ করে ১০ বাংলাদেশির দেশে প্রত্যাবাসন

  • বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি :

Manual2 Ad Code

ভারতের আসাম রাজ্যের বিভিন্ন ডিটেনশন সেন্টারে (জেলখানায়) দীর্ঘ সাজা ভোগের পর অবশেষে দেশে ফিরেছে শিশু ও নারীসহ ১০ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে বিএসএফ ও ভারত সীমান্ত পুলিশ এসব প্রত্যাবাসন কারীদের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে। এসব প্রত্যাবর্তনকারীরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। পরে বিএসএফ ও পুলিশের হাতে গ্রেফতার হয়। একপর্যায়ে তাদের টাই হয় বিভিন্ন ডিটেনশন (কারাগারে) সেন্টারে।

প্রত্যাবাসনকারীদের হস্তান্তরকালে উপস্থিত ছিলেন শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্টের ইনচার্জ মো. মাসুদুজ্জামান, বিয়ানীবাজার থানার এসআই সাইফুল ইসলাম, ৫২ বিজিবি’র বড়গ্রাম কোম্পানী কমান্ডার, ভারত সীমান্ত পুলিশের আইপিএস অফিসার, সুতারকান্দি ইমিগ্রেশন চেকপোষ্টের ইনচার্জ, বিএসএফের সুতারকান্দি কোম্পানী কমান্ডার প্রমুখ।

দেশে ফেরা বাংলাদেশিরা হচ্ছে- মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের রতন ভর্মণ, সিলেটের কানাইঘাটের শাহিদ আহমদ, জকিগঞ্জের ছাবির আহমদ, দেলোয়ার হোসেন, কাজী সুমন আহমদ, চাঁদপুরের কচুয়ার মাসুদ ইসরাইল রহমতুল্লাহ, কক্সেসবাজারের একই পরিবারের অয়েস করিম, জান্নাত তাসবির, সাবিহা জান্নাত ও জহুরা বেগম ইয়াসমিন।

Manual8 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলার সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা ও সমাজকর্মী অমলেন্দু কুমার দাশ জানান, ভারতের জেলে আটকা পড়াদের দেশে ফিরিয়ে আনার মানবিক কার্যক্রমের সম্মুখযোদ্ধা আসামের গৌহাটিস্থ বাংলাদেশ দুতাবাসের সহকারী হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর। তার বলিষ্ট কুটনৈতিক প্রচেষ্টায় ভারতের জেলে অসহায়ভাবে পড়ে থাকা মানুষগুলো মৃত্যুর মূখ থেকে দেশে ফিরতে সক্ষম হচ্ছে। তিনিও (অমলেন্দু) দীর্ঘদিন ধরে উভয় দেশের বন্দী প্রত্যাবাসনে কাজ করছেন। স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে অসহায় মানুষকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করছেন। ভারতের আসাম রাজ্যের ৫ টি ও মেঘালয় রাজ্যের ২টি জেল থেকে ইতিমধ্যে প্রায় ২৭৫ জন বাংলাদেশীকে মুক্ত করে একই স্থলবন্দর দিয়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

Manual2 Ad Code

শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্টের ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, ইমিগ্রেশন, স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্নের পর প্রত্যাবাসনকারীদের বিয়ানীবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। আগে থেকে অপেক্ষমাণ স্বজনদের নিকট থানা পুলিশ দেশে ফেরা নাগরিকদের বুঝিয়ে দিয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!