বড়লেখায় আব্দুল করিম সিআইপি’র অর্থায়নে দুস্থ রোগিদের ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় আব্দুল করিম সিআইপি’র অর্থায়নে দুস্থ রোগিদের ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

  • শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের তত্ত¡াবধানে ও শিল্পপতি আব্দুল করিম সিআইপি’র অর্থায়নে বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৭ শতাধিক দুস্থ রোগিকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়েছে। ফ্রি এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে দক্ষিণভাগ দক্ষিণ ইউপি হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি, এসআইবিএল ও এনআরবি ব্যাংকের পরিচালক আব্দুল করিম সিআইপি। পরে বড়লেখা সিটি ক্লিনিকের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।

Manual1 Ad Code

ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালক সায়ফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌমেয়র ও সিটি ক্লিনিকের পরিচালক আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সিটি ক্লিনিকের পরিচালক রাহেনা বেগম হাছনা, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সুজানগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও সিটি ক্লিনিক পরিচালক নছিব আলী, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, দক্ষিণভাগ দক্ষিণ ইউপির প্যানেল চেয়ারম্যান-(১) আজিজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান-(২) ইমরান আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!