কমলগঞ্জের দলই চা বাগান খুলে দেয়ার দাবিতে শমশেরনগরে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জের দলই চা বাগান খুলে দেয়ার দাবিতে শমশেরনগরে মানববন্ধন

  • রবিবার, ২ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দলই চা বাগান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে শমশেরনগর চা বাগানে চা ছাত্র-যুব পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রোববার ০২ আগষ্ট সকাল সাড়ে ১০টায় শমশেরনগর চা বাগানের চাতলাপুর সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

চা শ্রমিক নেতা সীতারাম বীনের সভাপতিত্বে ও চা ছাত্র যুব পরিষদেও সমন্বয়কারী সজল কৈরীর পরিচালনায় প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস, নারী নেত্রী মেরি রাল্ফ, ছাত্রনেতা কৃষ্ণ রাজভর, চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু, বাবুল মাদ্রাজী, গোপাল গোয়ালা, ইরাজ মিয়া প্রমুখ।

Manual5 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রম আইন লঙ্গন করে দলই চা বাগান কোম্পানী ২৭ জুলাই সন্ধ্যায় নোটিশ দিয়ে চা বাগান বন্ধ ঘোষণা করেছে। যা সম্পূর্ণরুপে বেআইনী।

Manual4 Ad Code

এ বিষয়ে গত ২৯ জুলাই বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন, চা বাগান মালিক পÿ, চা বাগান মালিকদের সংগঠন বাংলা দেশীয় চা সংসদ প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের শ্রীমঙ্গলস্থ শ্রম কর্মকর্তা, চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ, ধলই চা বাগান পঞ্চায়েত কমিটির সমন্বয়ে জরুরী বৈঠক হয়। কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমানও এ বৈঠকে উপস্থিত ছিলেন। দীর্ঘ সাড়ে ৪ ঘন্টা চলা বৈঠকে শুধুমাত্র দলই চা বাগান কোম্পানীর অসহযোগিতায় কোন সমাধান ছাড়া বৈঠক মুলতবি হয়। আগামী ৪ আগষ্ট মুলতবি বৈঠকে দলই চা বাগান খোলা সিদ্ধান্ত গৃহীত না হলে আগামীতে চা শিল্পাঞ্চলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Manual6 Ad Code

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালী সূত্রে জানা যায় পর্যায়ক্রমে সবগুলো চা বাগানে প্রাথমিকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা আন্দোলিত হচ্ছে। আগামী ৪ আগষ্ট কমলগঞ্জ উপজেলা পরিষদে চার পক্ষীয় বৈঠকে দলই চা বাগান খোলার কোন সিদ্ধান্ত না হলে চা শিল্পাঞ্চলের কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে বলে চা শ্রমিক, ছাত্র ও যুব নেতৃবৃন্দরা জানান।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!