দায়সারাভাবে শোকদিবস পালন-বড়লেখায় চার প্রধান শিক্ষককে শোকজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

দায়সারাভাবে শোকদিবস পালন-বড়লেখায় চার প্রধান শিক্ষককে শোকজ

  • বুধবার, ১৭ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক::

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দায়সারাভাবে পালনের অভিযোগে চারটি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত চিঠিতে অভিযুক্ত প্রধান শিক্ষকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

শোকজ প্রাপ্তরা হলেন- বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার দাস, ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ কুমার দত্ত, বিওসি কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান ও সোনাতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল আহমদ। বুধবার দুপুরে তারা শোকজ লেটার পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

চার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করার সত্যতা নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি নির্দেশনা থাকা সত্তে¡ও চার প্রতিষ্ঠান প্রধান দায়সারাভাবে শোক দিবস পালন করেন। বিষয়টি দৃষ্টিগোচর হলে ইউএনও স্যার প্রতিষ্ঠান প্রধানদের শোকজ করতে নির্দেশ দেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!